ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আগস্ট থেকে বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম
আগামী ১ আগস্ট থেকে একজন গ্রাহকের নামে থাকা ১০টির বেশি মোবাইল সিম নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এই সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ফলে এখন থেকে একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ১০টি সিম রাখা যাবে।
বিটিআরসির তথ্যমতে, এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের প্রায় ৬৭ লাখ অতিরিক্ত সিম বন্ধ হয়ে যাবে।
বিটিআরসি জানিয়েছে, গ্রাহকদের সুবিধার্থে ১ আগস্ট থেকে তিন মাসের একটি সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে যাদের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত আছে, তারা নিজ উদ্যোগে অপারেটরের সঙ্গে যোগাযোগ করে অতিরিক্ত সিম নিষ্ক্রিয় বা মালিকানা পরিবর্তন করতে পারবেন। এই সময়সীমা পার হওয়ার পর বিটিআরসি চূড়ান্তভাবে সিম বন্ধের উদ্যোগ নেবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে ৫ থেকে ৬ মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মোবাইল অপারেটরগুলো তাদের গ্রাহকদের তালিকা ধরে এসএমএসের মাধ্যমে বিষয়টি অবহিত করবে। প্রতি সপ্তাহে অন্তত একটি করে এসএমএস পাঠিয়ে গ্রাহকদের সিমের সংখ্যা ১০টিতে নামিয়ে আনার জন্য অনুরোধ জানানো হবে।
কীভাবে জানবেন আপনার নামে কয়টি সিম?
যেকোনো গ্রাহক তার এনআইডির বিপরীতে নিবন্ধিত সিমের সংখ্যা সহজেই যাচাই করতে পারবেন। মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে *১৬০০১# লিখে কল বোতাম চাপতে হবে। ফিরতি এসএমএসে গ্রাহকের নামে নিবন্ধিত সিমের নম্বরগুলো জানিয়ে দেওয়া হবে।
বিটিআরসির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৬ কোটি ৭৫ লাখ ৯২ হাজার ৭৪৫ জন নিবন্ধিত সিম ব্যবহারকারী রয়েছেন। এর মধ্যে ৮০ শতাংশের বেশি ব্যবহারকারীর নামে ৫টি বা তার কম সিম রয়েছে। অন্যদিকে, মাত্র ৩.৪৫ শতাংশ ব্যবহারকারীর নামে ১১ থেকে ১৫টি সিম নিবন্ধিত আছে, যাদের অতিরিক্ত সিমগুলো এই নতুন নিয়মের আওতায় নিষ্ক্রিয় করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)