ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ফিলিস্তিনে যুদ্ধবিরতির আহ্বান বাংলাদেশের
ফিলিস্তিনি জনগণের ওপর চলমান গণহত্যা ও নিষ্ঠুরতা অবসানে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ‘ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান’ বিষয়ক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, “ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যা একটি নিরঙ্কুশ গণহত্যার প্রতিচ্ছবি।” এ মানবতাবিরোধী অপরাধের দায়ীদের আন্তর্জাতিক আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।
বাংলাদেশের পক্ষ থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি অটল সমর্থন পুনর্ব্যক্ত করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথ একমাত্র দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মধ্য দিয়েই সম্ভব।” এ প্রেক্ষাপটে তিনি জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
গাজা পুনর্গঠনে আরব দেশগুলোর উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি জানান, জাতিসংঘের নেতৃত্বে পরিচালিত এই পুনর্গঠন প্রক্রিয়ায় বাংলাদেশ অংশ নিতে প্রস্তুত রয়েছে। পাশাপাশি তিনি গাজায় জাতিসংঘের ত্রাণ তৎপরতায় যেকোনো ধরনের বাধা প্রতিরোধে আন্তর্জাতিক ঐক্য গঠনের আহ্বান জানান।
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের টানা হামলার প্রেক্ষাপটে শান্তি ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তিনদিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে ফ্রান্স ও সৌদি আরব।
‘ইউএন হাই-লেভেল ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দ্য পিসফুল সেটেলমেন্ট অব দ্য কোয়েশ্চেন অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য ইমপ্লিমেন্টেশন অব দ্য টু-স্টেট সল্যুশন’ শীর্ষক এ সম্মেলনে বাংলাদেশসহ ১১৮টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি