ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সতর্ক করলেন অভিনেত্রী সাদিয়া
সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। এ প্রযুক্তি ব্যবহার করে তারকাদের মুখ ও অবয়ব নকল করে তৈরি করা হচ্ছে ভুয়া ও বিভ্রান্তিকর ছবি-ভিডিও, যা দ্রুত ছড়িয়ে পড়ছে অনলাইনে। এতে বারবার বিড়ম্বনার মুখে পড়ছেন অভিনেতা-অভিনেত্রীরা।
এই পরিস্থিতি নিয়ে এবার মুখ খুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। মঙ্গলবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এআই-এর অপব্যবহার নিয়ে ভক্ত-অনুসারীদের সতর্ক করেন। পাশাপাশি যেসব ব্যক্তি বা গ্রুপ এসব ভুয়া কনটেন্ট তৈরি ও প্রচারে জড়িত, তাদের উদ্দেশে কড়া বার্তাও দেন তিনি।
পোস্টে সাদিয়া আয়মান লেখেন, "কিছু কিছু পেজ আছে, যারা সেলিব্রিটিদের এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) দিয়ে এডিট করা ছবি বানায়। আমার মনে হয়, ওরা আমার ছবি বানিয়ে ছড়াতে আরও বেশি মজা পায়।"
এটাই তাদের রুচি জানিয়ে অভিনেত্রী লেখেন, "হ্যাঁ, তারা সম্ভবত এটা থেকে আয় করে। এটাই তাদের রুটি-রুজি হতে পারে। কিন্তু এতে ওদের নিচু মানসিকতার আর সস্তা মনভাবটাই বেশি ফুটে ওঠে।"
ভুয়া ছবি ও ভিডিও নিয়ে সাদিয়া লেখেন, "কিন্তু যেটা সবচেয়ে আশ্চর্যের, ২০২৫ সালেও মানুষ কীভাবে এখনো ‘এআই’ চিনতে পারে না বা বোঝে না! তারা ওই ভুয়া ছবি বা ভিডিওতে গিয়ে আসল ভেবে মন্তব্য করে!"
সচেতন হওয়ার পরামর্শ দিয়ে জনপ্রিয় এই অভিনেত্রী লেখেন, "আরে ভাই-বোনেরা, এখন তো সময় হয়েছে একটু সচেতন হওয়ার! এসব ‘এআই এডিটেড ছবি ও ভিডিও’-কে সত্যি ভেবে বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে!"
অনুরোধ করে সবশেষে তিনি লেখেন, "আমার দর্শক ও অনুসারীদের প্রতি ছোট্ট একটা অনুরোধ- যদি কখনো এমন কোনো ছবি বা ভিডিও চোখে পড়ে, তাহলে পোস্ট এবং পেইজটা রিপোর্ট করুন এবং সরাসরি ব্লক করে দিন। আমি অবশ্যই এই বিষয়টি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের হাতে তুলে দেব। এরপর ওনারাই বিষয়টা সামলাবেন।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী