ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা আরব দেশের
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার সময়সীমা আরও পাঁচ মাস বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আইনি অবস্থান বৈধ করার সময়সীমা ৩১ জুলাই ২০২৫ থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, জনসাধারণের অনুরোধ এবং উপকারভোগীদের প্রয়োজন বিবেচনায় সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আরও বেশি সংখ্যক প্রবাসী এবং নিয়োগকর্তা ওমানের শ্রম আইনের আওতায় বৈধতা অর্জনের সুযোগ পাবেন।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে শুরু হওয়া এই বিশেষ সাধারণ ক্ষমা কর্মসূচির আওতায় প্রবাসীরা জরিমানা ছাড়া আকামা ও ভিসা নবায়ন, ব্লক বাতিল, নতুন নিয়োগকর্তার অধীনে স্থানান্তর অথবা নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন।
ওমানের শ্রম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাধারণ ক্ষমার সময়সীমা বৃদ্ধির এই সিদ্ধান্তই সর্বশেষ সুযোগ হিসেবে বিবেচিত হবে। প্রবাসীদের দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আইনি বৈধতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৮ জুলাইয়ের পূর্ববর্তী ঘোষণার ভিত্তিতে এবং বিপুল সংখ্যক ব্যক্তি ও প্রতিষ্ঠানের আবেদন বিবেচনায় নিয়ে নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে এই সময়সীমা কার্যকর করতে প্রয়োজনীয় সহায়তা ও সমন্বয় নিশ্চিত করা যায়।
ওমান সরকার আশা প্রকাশ করেছে, এই উদ্যোগের মাধ্যমে প্রবাসী কর্মীদের জীবনমান উন্নত হবে এবং নিয়োগকর্তারাও এতে উপকৃত হবেন।
এ বিষয়গুলো জানিয়ে মঙ্গলবার (২৮ জুলাই) ওমানের বাংলাদেশ দূতাবাস থেকেও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত