ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত
প্রথমবারের মতো ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান একাডেমিক কাঠামোর আওতায় আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩ আগস্ট দুপুর ১২টা থেকে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
মঙ্গলবার (২৯ জুলাই) সাত কলেজের অন্তর্বর্তীকালীন সমন্বিত প্রশাসনিক কাঠামোর প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব শিক্ষার্থী ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা নির্ধারিত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবেন।
যেসব শিক্ষার্থী ইতোমধ্যে সাত কলেজে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। পূর্বের আবেদনই প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের আবেদন হিসেবে গৃহীত হবে। এবং যারা আবেদন প্রত্যাহার করতে চান, তারা আবেদন ফি ফেরত পাবেন।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা, যা সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের যেকোনো শাখায় বা অনলাইন পেমেন্ট (ডেবিট/ক্রেডিট কার্ড ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস) এর মাধ্যমে জমা দেয়া যাবে।
ভর্তি পরীক্ষার ইউনিট ও সময়সূচি:
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ২২ আগস্ট (শুক্রবার), বেলা ৩টা–৪টা
বিজ্ঞান ইউনিট: ২৩ আগস্ট (শনিবার), বেলা ১১টা–১২টা
ব্যবসায় শিক্ষা ইউনিট: ২৩ আগস্ট (শনিবার), বেলা ৩টা–৪টা
প্রবেশপত্র সংগ্রহ: ১৭ আগস্ট থেকে
আসনবিন্যাস প্রকাশ: ২০ আগস্ট থেকে
পরীক্ষাগুলো রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদনের ওয়েবসাইট ও অন্যান্য বিস্তারিত তথ্য জানতে আগ্রহীদের সংশ্লিষ্ট ওয়েবসাইট নিয়মিত ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত