ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বসুন্ধরা কিংসে তিন বছরের জন্য কিউবা মিচেল
আগামী তিন মৌসুমের জন্য বসুন্ধরা কিংস চুক্তিবদ্ধ নিশ্চিত করেছে করেছে যুক্তরাজ্য প্রবাসী অ্যাটাকিং মিডফিল্ডার কিউবা মিচেলকে। হাই-প্রোফাইল কোচ চূড়ান্তের দিনেই ক্লাবটি ১৯ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করে।
ইংলিশ প্রিমিয়ার লিগে পা রাখা সান্ডারল্যান্ডের যুব দলে খেলা কিউবা মিচেলকে বসুন্ধরার জার্সিতে নতুন মৌসুম থেকেই ঢাকার মাঠে দেখা যাবে। তিনি ইতোমধ্যেই বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন এবং বাংলাদেশি পরিচয়ে খেলবেন।
কিউবার জাতীয় দলে খেলার অপেক্ষা এখন শুধু সময়ের ব্যাপার। ধারণা করা হচ্ছে, আগামী সেপ্টেম্বরেই অনূর্ধ্ব-২৩ দলের হয়ে অভিষেক হতে পারে তার। তার আগেই বসুন্ধরা কিংস দলে ভেড়ায় তাকে নিয়ে আগ্রহ আরও বেড়েছে। এই চুক্তির পেছনে বড় ভূমিকা রেখেছেন ক্লাব সভাপতি ও বাফুফে সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান।
সান্ডারল্যান্ড প্রিমিয়ার লিগে জায়গা পাওয়ার পর কিউবাকে ছাড়পত্র দেয়, এরপর থেকেই নতুন ক্লাব খুঁজছিলেন তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে তিন বছরের জন্য কিউবাকে নিজেদের করে নেয় কিংস। আগামী আগস্টের প্রথম সপ্তাহেই ক্লাবে যোগ দেওয়ার কথা রয়েছে কিউবা মিচেলের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত