ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসদৃঢ় ঘোষণা দিয়ে বলেছেন যে বাংলাদেশের মাটিতে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। দেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে অপারেশন চালাতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
আজ সোমবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী লড়াই সরকারের প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের নীতিই হলো জিরো টলারেন্স। দেশের মাটি থেকে সন্ত্রাস নির্মূলে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ৪০ মিনিট আলোচনা হয়, বিশেষত চলমান দ্বিপাক্ষিক শুল্ক ইস্যুতে গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ট্রেসি জেকবসন বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তরের প্রশংসা করেন এবং এসব প্রক্রিয়ায় ওয়াশিংটনের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি এবং আগামী বছরের শুরুতে সম্ভাব্য জাতীয় নির্বাচন নিয়ে আমরা আশাবাদী।
প্রধান উপদেষ্টা বৈঠকে ন্যাশনাল কনসেনসাস-বিল্ডিং কমিশন-এর কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশনটি জাতীয় ঐকমত্য গঠনে দৃঢ়ভাবে কাজ করছে। উভয় পক্ষই ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি