ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৬০ হাজার সেনাসদস্য থাকবে
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রায় ৬০ হাজার সেনাসদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকবেন।
সোমবার (২৮ জুলাই) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দ্বিতীয়বারের মতো বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে বৈঠকে বলা হয়েছে, নির্বাচনী দায়িত্ব পালনে প্রায় ৬০ হাজার সেনাসদস্য মাঠে থাকবে। তারা ইতোমধ্যে ৫ আগস্ট থেকে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছে। সেনাবাহিনীর সদস্যদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে এবং তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে।
এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, নির্বাচনের সময় যাতে গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম আরও কার্যকর হয় এবং কোনো দুর্বলতা না থাকে, সে জন্য জোর দেওয়ার কথা বলা হয়েছে। একইসঙ্গে, গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের তাগিদ দেওয়া হয়েছে।
পুলিশ বাহিনীর প্রস্তুতি সম্পর্কেও তিনি জানান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বৈঠকে জানিয়েছেন, সেপ্টেম্বর থেকে নভেম্বর এই তিন মাসে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনকে সামনে রেখে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রেস সচিব বলেন, নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই প্রচুর ভুল তথ্য (misinformation) ছড়ানো শুরু হয়েছে এবং এটি আরও বাড়তে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় একটি ‘ন্যাশনাল ইনফরমেশন সেন্টার’ গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কেন্দ্র থেকে ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করে সংশ্লিষ্টদের কাছে সঠিক তথ্য পৌঁছানোর উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, এ বিষয়টি নিয়ে বৈঠকে বিশদ আলোচনা হয়েছে। আমরা আশা করি, এই কেন্দ্র কার্যকর হলে বিভ্রান্তি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ