ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক: বাঙালির বীরত্বগাথার এক অনন্য নাম বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। অকুতোভয় এই বীর সেনানীর আজ ৯০তম জন্মবার্ষিকী। ১৯৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১-এর রক্তঝরা সংগ্রাম পর্যন্ত বাঙালির প্রতিটি স্বাধিকার আন্দোলনের প্রেরণা ছিলেন তিনি। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি ও ছুটিপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে জীবন উৎসর্গ করে তিনি ইতিহাসে অমর হয়ে আছেন।
নূর মোহাম্মদ শেখের বর্ণাঢ্য কর্মজীবন থেকে জানা যায়, তিনি ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর), যা বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হিসেবে পরিচিত, সেখানে যোগদান করেন। দীর্ঘ সময় দিনাজপুর সীমান্তে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার পর ১৯৭০ সালের ১০ জুলাই তাঁকে যশোর সেক্টরে বদলি করা হয়। সেখানেই তিনি ল্যান্স নায়েক পদে পদোন্নতি পান এবং সাহসিকতার পরিচয় দেন।
এই বীর যোদ্ধার জন্ম ও শৈশব ছিল সংগ্রামমুখর। মোহাম্মদ আমানত শেখ ও জেন্নাতুন্নেছা (মতান্তরে জেন্নাতা খানম) দম্পতির এই সন্তান ছোটবেলাতেই বাবা-মাকে হারিয়ে এতিম হন। অভাব-অনটনের মাঝেও সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষ করে তিনি দেশসেবার ব্রত নিয়ে বাহিনীতে যোগ দিয়েছিলেন। তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ২০০৮ সালের ১৮ মার্চ জন্মভূমি মহিষখোলার নাম পরিবর্তন করে ‘নূর মোহাম্মদনগর’ রাখা হয়।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে নূর মোহাম্মদ যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮ নম্বর সেক্টরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আগস্ট পর্যন্ত এই সেক্টরের অধিনায়ক ছিলেন কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী এবং পরবর্তীতে মেজর এস এ মঞ্জুর। নূর মোহাম্মদ যশোরের শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের বয়রা অঞ্চলে ক্যাপ্টেন নাজমুল হুদার নেতৃত্বে পাক হানাদারদের বিরুদ্ধে একের পর এক সফল অভিযান পরিচালনা করেন এবং দেশকে শত্রুমুক্ত করতে সর্বোচ্চ আত্মত্যাগ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)