ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
লন্ডনে আবারও চিকিৎসা নিতে যাচ্ছেন খালেদা জিয়া
চিকিৎসার জন্য আবারো লন্ডন যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ সূত্র এবং বিএনপির নির্ভরযোগ্য একাধিক নেতা গণমাধ্যমকে বলে নিশ্চিত করে জানান,মেডিকেল বোর্ডের পরামর্শে তার ফলোআপ চিকিৎসার প্রয়োজনীয়তা দেখা দেয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমকে দেয়া তথ্যে থেকে জানা যায়, এ সংক্রান্ত সহায়তার জন্য বিএনপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছে। চিকিৎসকরা মনে করছেন, লন্ডনে তার ফলোআপ চিকিৎসা খুবই জরুরি।
এর আগে বেগম জিয়া চলতি বছরের ৮ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমীরের পাঠানো একটি বিশেষ এয়ার এম্বুলেন্সে করে লন্ডনে যান তিনি। এয়ারবাস এ-৩১৯ মডেলের ওই এয়ারক্রাফটে ছিল ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, ইনফিউশন পাম্প ও উন্নত কার্ডিয়াক মনিটরসহ সবধরনের জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থা।
সেই সময় লন্ডনে প্রায় চার মাস অবস্থান করেন তিনি। জানুয়ারির বেশিরভাগ সময়ই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। পরবর্তী তিন মাস ছিলেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে। সেখান থেকেই তার ফলোআপ চিকিৎসা চলতে থাকে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে খালেদা জিয়াকে একাধিক মামলায় সাজা দিয়ে দীর্ঘদিন কারাবন্দি ও পরে গৃহবন্দি করে রাখা হয়। পরিবার ও তার রাজনৈতিক দল (বিএনপি) বারবার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর একাধিক আবেদন করলেও সাড়া দেয়নি তৎকালীন আওয়ামী সরকার। এমনকি আন্তর্জাতিক মহলও তার চিকিৎসার অধিকারের বিষয়ে উদ্বেগ জানালেও তা উপেক্ষা করা হয়।
পরে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তাক্ত গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ মুক্তি দিলে । এরপরই দ্রুত তার উন্নত চিকিৎসা নিশ্চিত করা হয়।বর্তমানে চিকিৎসকদের পরামর্শেই তাকে আবারও লন্ডনে ফলোআপ চিকিৎসার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি