ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রে ঢাবির অ্যালামনাই ফোরামের নতুন কমিটি গঠন
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের বৃহত্তর ওয়াশিংটন ডিসি এলাকা ভিত্তিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম ইনকর্পোরেটেডের (ডুয়াফি) নতুন পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। এতে অণুজীব বিজ্ঞানী ড. ইসরাত সুলতানা মিতা সভাপতি এবং রবীন্দ্র সংগীত শিল্পী ও ফ্যামিলি কাউন্সিলর ডরথী বোস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ব্যাংকার ইরাজ তালুকদার, যুগ্ম সম্পাদক হিসেবে ড. তারেক মেহেদী এবং কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আনোয়ার জামান। এ কমিটি আগামী দুই বছর (২০২৫-২৬) পর্যন্ত দায়িত্ব পালন করবে।
নবনির্বাচিত কমিটির সভাপতি ড. ইসরাত সুলতানা বলেন, আমরা পূর্ববর্তী কমিটির ন্যায় সাফল্য ধরে রেখে সংগঠনকে গতিশীল এবং নতুন-পুরোনো সব সদস্যকে নিয়ে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কাজ অব্যাহত রাখার অঙ্গীকার করেন। এছাড়াও আমেরিকার বিভিন্ন রাজ্যের অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করে বড় পরিসরে কয়েক বছর পর পর পুনর্মিলনী আয়োজনের উদ্যোগ নেওয়ার চিন্তার কথা জানান ইসরাত সুলতানা।
ড. ইসরাত সুলতানা বলেন, বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে বাংলাদেশে দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করা এবং গরিব, মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি প্রধানের উদ্যোগ নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ