ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ইউটিউবে নতুন ফিচার, এক ক্লিকেই ছবি হবে সিনেমা!
ভিডিও তৈরির ক্ষেত্রে এডিটিংয়ের জটিলতাকে বিদায় জানাতে যুগান্তকারী পদক্ষেপ নিল ইউটিউব। ব্যবহারকারীদের জন্য শর্টস প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ‘ইমেজ টু ভিডিও’ টুল, যা মাত্র একটি ক্লিকেই যেকোনো স্থির ছবিকে আকর্ষণীয় মুভিং ভিডিওতে রূপান্তরিত করতে সক্ষম।
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ফোনের গ্যালারি থেকে যেকোনো একটি স্থির ছবি নির্বাচন করলে, ইউটিউবের এআই সেটিকে বিশ্লেষণ করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটি ছয় সেকেন্ডের গতিশীল ভিডিওতে রূপান্তরিত করবে। ইউটিউব ব্যবহারকারীকে ছবির বিষয়বস্তুর ওপর ভিত্তি করে কিছু সৃজনশীল সাজেশনও দেবে। উদাহরণস্বরূপ, একটি ট্রাফিক সিগন্যালের ছবি আপলোড করলে, নতুন এআই টুলটি ছবির মানুষটিকে নাচের ভঙ্গিমায় অ্যানিমেট করে দিতে পারে। এতে মৃদু জুম, গতিশীলতা এবং পটভূমির পরিবর্তনের মতো সৃজনশীল টাচও থাকবে, যা সাধারণ ছবিকে দেবে সিনেমার মতো ফিল।
শুধু ছবি নয়, সেলফি ও ডুডলেও এআইয়ের ছোঁয়া
শুধু ছবিকে ভিডিও বানানোই নয়, নতুন এই আপডেটে থাকছে আরও বেশ কিছু আকর্ষণীয় এআই ইফেক্ট। ব্যবহারকারী যদি ফোনে একটি সাধারণ ডুডল বা আঁকিবুঁকিও করেন, এই টুল সেটিকে একটি শৈল্পিক শিল্পকর্মে পরিণত করবে। এমনকি একটি সাধারণ সেলফিকেও রূপান্তরিত করা যাবে এমন একটি ভিডিওতে, যেখানে মনে হবে আপনি হয়তো পানিতে ভাসছেন বা অন্য কারও সঙ্গে বসে খাবার খাচ্ছেন।
গুগলের জেমিনি বা মেটার অ্যানিমেট টুলের মতো কাজ করলেও, ইউটিউবের সংস্করণটি অনেক বেশি সহজ এবং বিশেষভাবে শর্টস প্ল্যাটফর্মের জন্য তৈরি করা হয়েছে, যা নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য অত্যন্ত সহায়ক হবে।
কোথায় মিলবে এই সুবিধা?
প্রাথমিকভাবে এই নতুন টুলগুলো যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। ইউটিউব জানিয়েছে, শিগগিরই অন্যান্য দেশেও এই সুবিধা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি, ক্রিয়েটরদের সহায়তার জন্য একটি ‘এআই প্লেগ্রাউন্ড’ চালু করেছে ইউটিউব, যেখানে এআই দিয়ে ভিডিও বানানোর বিভিন্ন টুল, উদাহরণ, রেডিমেড প্রম্পট এবং টিপস পাওয়া যাবে।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে ইউটিউব বলেছে, তাদের পরবর্তী প্রজন্মের জেনারেটিভ ভিডিও মডেল ‘ভিওথ্রি’ (Vio3), যা ভিডিওর পাশাপাশি অডিও তৈরি করতেও সক্ষম হবে, সেটিও চলতি বছরের মধ্যেই শর্টসে যুক্ত করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)