ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
একই দিনে হবে ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত এইচএসসি পরীক্ষা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় স্থগিত হওয়া ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের দুটি পরীক্ষা একদিনেই নেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
বুধবার (২৩ জুলাই) তিনি জানান, ২২ জুলাইয়ের পরীক্ষা নেওয়া হবে সকালবেলায় এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে একই দিন বিকেলে। তবে পরীক্ষা নেওয়ার নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
সি আর আবরার বলেন, ‘এইচএসসি ও সমমানের ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষাগুলো কবে নেওয়া হবে তা পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’
রুটিন অনুযায়ী, ২২ জুলাইয়ের পরীক্ষাগুলোর মধ্যে ছিল রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা), ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র। ২৪ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ