ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
হতাহতের তথ্য গোপন করার অভিযোগ ভিত্তিহীন : প্রেস উইং
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনার পর হতাহতের তথ্য গোপন করা হচ্ছে- এমন অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও অপপ্রচার’ হিসেবে প্রত্যাখ্যান করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, “আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, হতাহতের প্রকৃত সংখ্যা বা পরিচয় গোপন করার কোনো প্রশ্নই উঠে না। সরকার এবং সংশ্লিষ্ট সব সংস্থা এ বিষয়ে সর্বোচ্চ স্বচ্ছতা ও দায়িত্বশীলতা বজায় রেখেছে।”
পোস্টে আরও উল্লেখ করা হয়, এখন পর্যন্ত নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু। একজন বিমানসেনা পাইলট ও একজন শিক্ষিকাও নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। তিনি জানান, দুর্ঘটনায় আহত ৭৮ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বার্ন ইনস্টিটিউটে ভর্তি দুইজন রোগী বর্তমানে ভেন্টিলেশনে আছেন।
অসনাক্ত মরদেহ শনাক্তে ডিএনএ টেস্ট করা হচ্ছে জানিয়ে প্রেস উইং জানায়, “নিহতদের সঠিক পরিচয় নিশ্চিত করতে সেনাবাহিনী, হাসপাতাল ও বিদ্যালয় কর্তৃপক্ষ সম্মিলিতভাবে কাজ করছে। এখনও কেউ নিখোঁজ রয়েছেন কিনা তা বিদ্যালয়ের রেজিস্ট্রি ও নথিপত্র ঘেঁটে খতিয়ে দেখা হচ্ছে।”
পোস্টে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে, কেউ যদি এখনও নিখোঁজ থাকেন বলে মনে করেন তবে যেন দ্রুত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। বিদ্যালয়ে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে যেখানে সংশ্লিষ্ট সব তথ্য জানানো যাবে।
শেষে প্রেস উইং অনাকাঙ্ক্ষিত গুজব ও বিভ্রান্তি থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়ে বলেন, “আমরা এ কঠিন সময়ে একসঙ্গে দাঁড়াতে চাই, বিভ্রান্তি নয় বরং সহমর্মিতা ছড়ান।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)