ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
তথ্যটি নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার দিবাগত রাতে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি জানান, শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা করে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই তথ্য নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টার শেয়ার করে বিষয়টি জানান। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অন্যান্য সামাজিক সংগঠনও তাদের পেজে পরীক্ষার স্থগিতাদেশের কথা প্রকাশ করেছে।
পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার স্থগিতাদেশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। তিনি বলেন, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্ত শিক্ষা উপদেষ্টা নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার রাতে ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছিল যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষাগুলো যথাসময়ে হবে। তবে মধ্যরাতেই সিদ্ধান্ত পাল্টে পরীক্ষাগুলো স্থগিতের ঘোষণা আসে।
মঙ্গলবার যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল- রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা), ইতিহাস দ্বিতীয় পত্র বা গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র।
উল্লেখ্য, সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২১ জন নিহত হয়েছেন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও অন্তত ১৭০ জন। এ ঘটনায় মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
এর আগে ১০ জুলাই বন্যার কারণে এবং ১৭ জুলাই কারফিউ পরিস্থিতির কারণে কুমিল্লা, গোপালগঞ্জসহ কয়েকটি অঞ্চলের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত