ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
৬ ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহত শিক্ষার্থীদের প্রকৃত তথ্য প্রকাশ ও গভীর রাতে এইচএসসি পরীক্ষা স্থগিতের প্রতিবাদে বরিশালের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টার পর থেকে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে তারা। এতে করে বন্ধ হয়ে যায় যান চলাচল, সৃষ্টি হয় তীব্র যানজট, চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা।
বিকেল সাড়ে ৩টার দিকে সড়কের একটি অংশ ছাড়লেও কিছু সময় পর শিক্ষার্থীরা ফের পুরো সড়ক অবরোধ করে সন্ধ্যা ৬টা পর্যন্ত সড়কে অবস্থান করছিলেন।
আন্দোলনরত শিক্ষার্থী সাকিবুল ইসলাম বলেন, আমরা ন্যায্য দাবিতে আন্দোলনে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বো না। মাইলস্টোন দুর্ঘটনায় ঠিক কতজন শিক্ষার্থী নিহত হয়েছে, তার সঠিক তথ্য সরকার দিচ্ছে না। আর এইচএসসি পরীক্ষা নিয়ে সরকার শুধু নাটক করছে।
আরেক শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, সরকার এখন ফ্যাসিস্ট আচরণ করছে। আন্দোলনে নামলেই আমাদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী লেলিয়ে দেওয়া হয়। ঢাকায় ছাত্রদের ওপর হামলার পর আমরা আবারও সড়ক অবরোধ করেছি। সেনা সদস্যদের দ্বারা শিক্ষকদের লাঞ্ছনার বিচার, ক্ষতিপূরণ এবং পুরোনো বিমানের ব্যবহার নিষিদ্ধসহ আমাদের সব দাবি মানতে হবে।
এর আগে শিক্ষার্থীরা মাইলস্টোনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী জানান, পরীক্ষা স্থগিতের নির্দেশনা তারা গভীর রাতে পেয়েছেন এবং সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কলেজগুলোকে তা জানিয়ে দেওয়া হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার বলেন, সড়ক অবরোধে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। তাই আমরা শিক্ষার্থীদের শান্তভাবে সড়ক ছেড়ে দিতে অনুরোধ জানিয়েছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?