ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে উত্তপ্ত সচিবালয়, আহত ৮০ জন
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর এইচএসসি পরীক্ষা স্থগিত করতে সরকারের গড়িমসিতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সচিবালয় ঘেরাও করেন। এতে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৮০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে সচিবালয় এলাকায় এ ঘটনা ঘটে।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, গতকাল বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন কলেজের অনেক শিক্ষার্থী মারা গেছে। এমন দুঃখজনক ঘটনার পরও পরীক্ষা স্থগিত করা হয়নি। হঠাৎ করে রাত ৩টার সময় সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে পরীক্ষা দিতে বের হয়ে জানতে পারি পরীক্ষা স্থগিত হয়েছে। এমন দায়িত্বহীন সিদ্ধান্তের জন্য আমরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ চাই।
সচিবালয় ঘেরাও কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। যদিও পুলিশ তাদের সচিবালয় এলাকা থেকে সরিয়ে দেয়, তবে তারা গুলিস্তানে গিয়ে পুনরায় অবস্থান নেয়। সেখানে দফায় দফায় পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চললেও শিক্ষার্থীরা বারবার সংগঠিত হয়ে জড়ো হচ্ছে। ফলে সচিবালয়ে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে, চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করেছে সরকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি