ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ৪২১ জনের বিরুদ্ধে বিচার দাবি ছাত্রদলের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪২১ জন সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে জবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (২০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, প্রক্টর এবং রেজিস্ট্রার বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে নিষিদ্ধ ছাত্রলীগ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দ্বারা সংঘটিত বিভিন্ন অপরাধের বিচার এবং শহীদ সাজিদ ভবনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তহীন একতরফা বিচার প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে আরও বলা হয়েছে, বিগত 'ফ্যাসিবাদী শাসনামলে' নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নানা অপকর্মে জড়িত ৪২১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ছাত্রদল তাদের অভিযোগে জুলাই-আগস্ট আন্দোলনে যারা এক দফা আন্দোলনে অংশ নিয়েছে এবং কোনো ফৌজদারি অপরাধ করেনি, তাদের দায়মুক্তির দাবি জানিয়েছে। এ বিষয়ে এক মাসের আলটিমেটামও দেওয়া হয়েছে। একই সাথে শহীদ সাজিদ ভবনে সংঘটিত ঘটনার তদন্তহীন একতরফা বিচার প্রত্যাহার করে পুনঃতদন্তের কথা জানানো হয়েছে।
জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “আমরা ছাত্রলীগের প্রশ্নে বিন্দুমাত্র আপস করবো না। সেক্ষেত্রে অবশ্যই আমরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিটি সন্ত্রাসীর বিচার দেখতে চাই।”
শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আমরা শুধু তাদের বিচার দাবি করি যাদের দ্বারা বিরোধী মতের শিক্ষার্থীরা নানান সময় নির্যাতনের শিকার হয়েছে। তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। কিন্তু আমরা এটিও চাই যে কোনো নিরপরাধ কেউ যেন এ তালিকায় না আসে। সেকারণে আমরা জুলাই-আগস্টের এক দফা আন্দোলনে সক্রিয়দের ব্যাপারে সর্বোচ্চ বিবেচনা করে তাদের দায়মুক্তির দাবি জানিয়েছি।”
স্মারকলিপি দেওয়ার সময় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?