ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা, আহত ৫
ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (ইইউবি) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ হামলায় আহত হয়েছে অন্তত পাঁচজন।
মঙ্গলবার (২২ জুলাই) ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে এ হামলার শিক্ষার হন শিক্ষার্থীরা।
আইন বিভাগের শিক্ষার্থী মশিউর রহমান রাঙ্গা, দারুসালাম থানা ছাত্রদলের ৭ নম্বর যুগ্ম আহবায়ক ইমরান হোসেন জয় এবং ১৪ নম্বর যুগ্ম আহবায়ক মেহেদী হাসান-সহ বহিরাগত অন্তত ২০ জন এ হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, একদল সন্ত্রাসী অবৈধভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে বর্তমান বিওটি চেয়ারম্যানকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালাগাল এবং স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা তাদের বাধা দিলে রাঙ্গা, ইমরান, মেহেদী-সহ আরও কয়েকজন মিলে হঠাৎ করে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
হামলায় গুরুতর আহত হন আইন বিভাগের শিক্ষার্থী আসিফ সরকার, তানজিম হোসেন অন্তর, সিএসই বিভাগের আব্দুল্লাহ আল আজমি, টিএইচএম বিভাগের মুশফিকুর রহমান ও মোমিনুল হক তামিমসহ কয়েকজন। সেনাবাহিনীর দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর আহতদের দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের সহায়তায় চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, ইমরান নামের একজনকে আসিফ সরকারের মাথায় আঘাত করতে। তবে হামলার বিষয়ে মসিউর রহমান রাঙ্গা দাবি করেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিচ্ছিলাম, হঠাৎ করেই পরিস্থিতি অস্থির হয়ে পড়ে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জুবায়ের এনামুল করিম বলেন, ক্যাম্পাসে এমন ন্যক্কারজনক হামলায় আমরা গভীর দুঃখ প্রকাশ করছি। ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ