ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
বিভক্ত ব্রিটিশ বাংলাদেশি ৪ এমপি, নেপথ্যে নানা ইস্যু
ব্রিটিশ পার্লামেন্টে লেবার দলের এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার নারী। তারা হলেন রুশনারা আলী, রুপা হক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আফসানা বেগম। কিন্তু একই রাজনৈতিক দলের হয়েও সময়ের পরিক্রমায় নানা বিষয়ে ভিন্ন অবস্থান নিচ্ছেন তারা। ব্যক্তিগত বিশ্বাস, সাংবিধানিক দায়িত্ব ও রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এই চার এমপির মধ্যে দেখা দিয়েছে মতপার্থক্য ও বিভক্তি।
বাংলাদেশ ইস্যুতে ভিন্ন অবস্থান:
সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও জুলাই ছাত্র আন্দোলন ঘিরে ব্রিটিশ পার্লামেন্টেও আলোচনা হয়। ওই আন্দোলনে গুলিতে ছাত্র ও সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় সবচেয়ে সরব ছিলেন আফসানা বেগম। পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত পপলার অ্যান্ড লাইম হাউস আসনের এই এমপি শুধু নিন্দা জানাননি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে সম্পদের তদন্ত চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠিও দিয়েছেন।
রুশনারা আলী ও রুপা হকও এই আন্দোলন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পার্লামেন্টে বক্তব্য দিয়ে ও সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার ওপর জোর দেন। অন্যদিকে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক যিনি নিজেও লন্ডনে বাংলাদেশি কমিউনিটিতে জনপ্রিয় তিনি এই বিষয়ে নীরব থেকেছেন। সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলেও তিনি কৌশলে বিষয় এড়িয়ে যান।
মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ ও অভিবাসন নীতি:
২০২৫ সালের জুনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন রুশনারা, রুপা ও আফসানা। তবে একাধিক চেষ্টার পরও ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে ব্যর্থ হন টিউলিপ।
ব্রিটেনে কিয়ার স্টারমার সরকারের নতুন অভিবাসন নীতিও তাদের বিভক্ত করেছে। যদিও চারজনই অভিবাসী পরিবারের সন্তান তবুও তারা অভিবাসন বিষয়ে অভিন্ন অবস্থান নিতে পারেননি।
গর্ভপাত আইন: বিশ্বাস বনাম দায়িত্ব:
ব্রিটিশ পার্লামেন্টে বিতর্কিত একটি গর্ভপাত সংক্রান্ত বিল নিয়েও বিভক্ত হয়ে পড়েছেন এই চার এমপি। বিলটি ২৪ সপ্তাহের পর গর্ভপাত বৈধ করার প্রস্তাব দেয় যা মুসলিম মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বলে অনেকেই মনে করেন। টিউলিপ, রুপা ও আফসানা এই বিলে সমর্থন দিলেও রুশনারা আলী ভোট দেন বিরোধিতা করে। তার বক্তব্যে ধর্মীয় ও নৈতিক বিষয়গুলো গুরুত্ব পায়।
কমিউনিটিতে প্রতিক্রিয়া:
ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে এই বিভক্তি উদ্বেগ তৈরি করেছে। কমিউনিটি নেতা আকবর আলী বলেন, “তারা সবাই আমাদের কমিউনিটি থেকে উঠে এসেছেন। অথচ বিভিন্ন বিষয়ে তাদের এমন প্রকাশ্য মতবিরোধে আমরা হতাশ। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে কিন্তু দেশের স্বার্থে তাদের এক কণ্ঠে কথা বলা জরুরি। না হলে ভবিষ্যতে তাদের প্রতি আস্থা হারাবে প্রবাসী বাংলাদেশিরা।”
তিনি আরও বলেন, “চারজনই আমাদের গর্ব কিন্তু বিভক্তিতে সেই গর্ব ম্লান হয়ে যাচ্ছে। আমরা চাই তারা মতপার্থক্য ভুলে বাংলাদেশ ও কমিউনিটির বৃহত্তর স্বার্থে একত্রে কাজ করবেন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস