ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
২ মিনিট ৫৬ সেকেন্ডেই যমুনা রেলসেতু পার হলো ট্রেন
ডুয়া নিউজ: যমুনা নদীর ওপর নির্মিত দেশের বৃহত্তম রেলওয়ে সেতুর অবকাঠামোগত নির্মাণকাজ শেষ হয়েছে। দেশি-বিদেশি প্রকৌশলীদের তত্ত্বাবধানে অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত হয়েছে এই সেতু। সেতুটি দিয়ে প্রথমবারের মতো ২ মিনিট ৫৬ সেকেন্ডে পর্যবেক্ষণ ট্রেন পার হয়েছে।
আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুর ২টা ২৫ মিনিটে চারটি বগি সম্বলিত একটি পর্যবেক্ষক ট্রেন যমুনার পূর্বপাড় ইব্রাহিমবাদ থেকে যাত্রা শুরু করে। এর আগে, সেতু দিয়ে সফলভাবে পরীক্ষামূলক ট্রেন চলাচল করেছে। সর্বশেষ রবিবার ১২০ কিলোমিটার গতিবেগে দুটি পরীক্ষামূলক ট্রেন চলাচল করেছে।
এদিন গভর্মেন্ট ইন্সপেক্টর অব বাংলাদেশ এর উপস্থিতিতে পর্যবেক্ষণ করা হয়। ট্রেনটি ১২০ কিলোমিটার গতিতে চলতে থাকলেও, সয়দাবাদে ২০ মিনিট অবস্থান করে পুনরায় সেতু-পূর্বপাড়ে ফিরে আসে। চূড়ান্ত পর্যবেক্ষণে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
জাপান ও বাংলাদেশের যৌথ অর্থায়নে নির্মিত এই ৪.৮ কিলোমিটার দীর্ঘ সেতুটি পাড়ি দিতে ৩ মিনিট সময় নেয়। তবে সেতুতে সিগন্যালে কিছু কাজ বাকি রয়েছে।
সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসুদুর রহমান জানিয়েছেন, খুব শিগগিরই বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হবে, যা উত্তরবঙ্গ ও ঢাকার রেল যোগাযোগে নতুন মাইলফলক হিসেবে কাজ করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা