ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
এশিয়ার বিশ্বকাপ বাছাইয়ের চূড়ান্ত লড়াই কাতার ও সৌদিতে
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে এশিয়ার জন্য নির্ধারিত শেষ দুটি জায়গা নির্ধারণে শুরু হচ্ছে বাছাইপর্বের চতুর্থ রাউন্ড। এ রাউন্ডের আয়োজক দেশ হিসেবে নির্বাচিত হয়েছে কাতার ও সৌদি আরব। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
অক্টোবর মাসে অনুষ্ঠিতব্য এই রাউন্ডে গ্রুপ ‘এ’র সব ম্যাচ হবে কাতারে। এখানে স্বাগতিকদের সঙ্গে একই গ্রুপে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। অন্যদিকে গ্রুপ ‘বি’ অনুষ্ঠিত হবে সৌদি আরবে। সেখানে সৌদি আরব খেলবে ইরাক ও ইন্দোনেশিয়ার বিপক্ষে।
প্রতিটি গ্রুপে তিনটি করে দল একে অপরের মুখোমুখি হবে রাউন্ড-রবিন পদ্ধতিতে। গ্রুপ সেরা দুটি দল সরাসরি ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার টিকিট পাবে।
তবে গ্রুপ রানার-আপদের জন্য রয়েছে আরেকটি সুযোগ। দুই গ্রুপের দ্বিতীয় স্থান অর্জনকারী দল পরস্পরের বিপক্ষে প্লে-অফ ম্যাচ খেলবে। সেই ম্যাচে জয়ী দলকে আন্তঃমহাদেশীয় প্লে-অফে অংশ নিতে হবে যা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের মার্চে।
এখন পর্যন্ত এশিয়া অঞ্চল থেকে ছয়টি দল ইতোমধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। তারা হলো- জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, জর্ডান (প্রথমবার) ও উজবেকিস্তান (প্রথমবার)।
উল্লেখ্য, ২০২৬ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এটি হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর। সেই আসরে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী