ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ঢাকায় অস্ট্রেলিয়ান এডুকেশন রোডশো ৮ জানুয়ারি
ডুয়া ডেস্ক : উচ্চশিক্ষার নিতে অস্ট্রেলিয়া যেতে আগ্রহীদের জন্য আয়োজিত হতে যাচ্ছে এডুকেশন রোডশো। আগামী ৮ জানুয়ারি গুলশানের ক্রাউন প্লাজায় প্রযুক্তিনির্ভর আন্তর্জাতিক স্টুডেন্ট প্লেসমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টাডিনেট এর আয়োজনে এই রোডশো অনুষ্ঠিত হবে।
স্টাডিনেট জানায়, ক্রাউন প্লাজার লেভেল ২৫-এ সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই রোড শো। আয়োজনে অংশগ্রহণকারীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট, সিভি এবং আইইএলটিএস স্কোর সঙ্গে আনতে হবে।
জানা গেছে, এ রোডশোতে প্রায় ৩০টি শীর্ষস্থানীয় অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। শিক্ষার্থীরা সরাসরি তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি প্রোগ্রাম, কোর্স, টিউশন ফি, স্কলারশিপ এবং ক্রেডিট ট্রান্সফারের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
এতে শিক্ষার্থীরা স্পট অ্যাসেসমেন্ট এবং দ্রুত অফার লেটার পাওয়ার সুযোগও থাকছে। রোডশোতে অংশ নিতে আগে থেকেই বিনামূল্যে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করা যাবে এই লিংকে।
যারা অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোর সঙ্গে কাজ করে থাকে। ১২ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের ৬টি দেশে কাজ করে আসা প্রতিষ্ঠানটি উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের সহযোগিতা করছে। শুধুমাত্র অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গেই কাজ করায় তাদের ভিসা সফলতা ও সেবার মানে ভালো বলে দাবি স্টাডিনেট।
এছাড়াও সরাসরি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করায় তাদের কোনো সার্ভিস চার্জ বা ফাইল ওপেনিং চার্জ নেই।
বিদেশে পড়াশোনা করতে আগ্রহীদের কাছে অস্ট্রেলিয়া বেশ জনপ্রিয় দেশ। ৪৩টি বিশ্ববিদ্যালয় ছাড়াও রয়েছে অনেক ইনস্টিটিউট, যেখান থেকে উচ্চশিক্ষা গ্রহণ করা যায়।
যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কিউএস র্যাঙ্কিং ২০২৩ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং-এ অস্ট্রেলিয়া বিশ্বের তৃতীয়-শ্রেষ্ঠ উচ্চ শিক্ষাব্যবস্থা হিসেবে জায়গা পেয়েছে।
তালিকায় অস্ট্রেলিয়ার ৭টি বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা ১০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে। অস্ট্রেলিয়ায় রয়েছে ৫০ হাজারের বেশি কোর্স এবং শিক্ষার্থীদের জন্য ২০-১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুযোগ।
অস্ট্রেলিয়ায় লেখাপড়া পুরোটাই হয় অ্যাসাইনমেন্ট এবং গবেষণার মাধ্যমে। বর্তমানে অস্ট্রেলিয়া সরকার মাইগ্রেশন অনেক বেশি সহজ করেছে এবং শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা অনেক বাড়িয়ে দিয়েছে। তাই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা কানাডা থেকে অস্ট্রেলিয়া শিক্ষার্থীদের পছন্দের তালিকায় এগিয়ে রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত