ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আন্দোলনে নেমেছে মিটফোর্ডের শিক্ষার্থী-চিকিৎসকরা
রাজধানীর ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিরাপত্তার সংকটের প্রতিবাদে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলনে নামেছেন। শিক্ষার্থীরা হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা করেছেন। আর ইন্টার্ন চিকিৎসকরা একদিনের কর্মবিরতি পালন করছেন।
রোববার (১৩ জুলাই) কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা হাসপাতাল ‘শাটডাউন’ কার্যক্রম শুরু করার ঘোষণা দেন। তারা জানান, নিরাপত্তা নিশ্চিতের জন্য কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।
শিক্ষার্থীরা আরও জানান, বহিরাগতদের হাসপাতাল চত্বরে প্রবেশ রোধ, ফুটপাতের দোকানপাট উচ্ছেদ এবং আনসার বাহিনীকে আরও সক্রিয় করার দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এর আগে শনিবার (১২ জুলাই) রাতে ইন্টার্ন ডক্টরস সোসাইটি (আইডিএস) মিটফোর্ড শাখার পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, তারা হাসপাতাল ও ক্যাম্পাসে নিরাপত্তাহীনতার প্রতিবাদে রোববার সকাল ৮টা থেকে এক দিনের কর্মবিরতি পালন করবেন। এই কর্মসূচিকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের সাধারণ শিক্ষার্থীরাও সমর্থন জানিয়েছেন।
আইডিএস-এর বিবৃতিতে বলা হয়, “পরিস্থিতি উন্নত না হলে ভবিষ্যতে আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব।”
উল্লেখ্য, গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতাল চত্বরে আনসার ক্যাম্পের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের পর থেকে হাসপাতাল এলাকায় নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পায়। এই ঘটনার নিন্দা জানিয়ে ইন্টার্ন চিকিৎসকরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা একই দিন হাসপাতাল কর্তৃপক্ষকে একটি স্মারকলিপি প্রদান করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর