ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
করোনায় নেই আক্রান্ত, মৃ'ত্যু একজনের
২৪ ঘণ্টায় সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নতুন করে কেউ আক্রান্ত হননি। ফলে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬৭৫ জনেই অপরিবর্তিত রয়েছে।
রোববার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২১৮টি নমুনা পরীক্ষা করা হয়। তবে কারও শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। মৃত্যুবরণকারী এই নতুন রোগী-সহ দেশে চলতি বছর করোনায় মোট মৃত্যু দাঁড়াল ২৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল শূন্য শতাংশ।
উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথমবারের মতো তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু ঘটে। সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয় ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট, যখন প্রতিদিন ২৬৪ জন করে মারা যান। এরপর থেকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়