ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
ফুচকা বেচে ৪০ লাখ রুপি আয়, পেলেন আয়কর নোটিশ
ডুয়া ডেস্ক : ফুচকা বেচে এক বছরে এক ব্যক্তি আয় করেছেন ৪০ লাখ রুপি। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। ঘটনাটি ভারতের মিলনাড়ুর।
আয়ের পুরো অর্থ তার কাছে জমা পড়েছে অনলাইনে। সে জন্য তাকে নোটিশও পাঠিয়েছে ভারতীয় আয়কর বিভাগ (জিএসটি)।
স্থানীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে তামিলনাড়ুর ওই যুবক ফুচকা বেচে আয় করেছেন ৪০ লাখ রুপি। অনলাইনে ইউপিআই পেমেন্টে তার এই লেনদেনের হিসাব নজরে আসে। এর পরেই তাকে জিএসটি কর্তৃপক্ষ নোটিশ পাঠায়।
নিয়ম অনুযায়ী, কোনো ব্যবসায়ীর বার্ষিক আয় ৪০ লাখ রুপি বা তার বেশি হলে জিএসটি নম্বরে রেজিস্ট্রেশন করতে হয়। এই নিয়ম বাধ্যতামূলক হলেও ওই যুবক এই রেজিস্ট্রেশন করেননি।
ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ, তিনি রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবসা করে যাচ্ছেন। এর জেরে গত মাসের ১৭ তারিখ একটি নোটিশ পাঠানো হয় ওই ফুচকাওয়ালাকে। এই নোটিশের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
তামিলনাড়ু গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অ্যাক্ট এবং সেন্ট্রাল জিএসটি অ্যাক্টের ৭০ ধারায় তার বিরুদ্ধে সমনও জারি করা হয় ওই ফুচকাওয়ালার বিরুদ্ধে। তার কাছে গত তিন বছরের লেনদেনের হিসাব চাওয়া হয়েছে।
আয় সম্পর্কিত সব নথি ও ব্যাংকের কাগজপত্র নিয়ে তাকে শরীরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে নোটিশে। সূত্র : দ্য ওয়াল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ