ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
রাজধানীতে পথশিশুদের মাঝে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কম্বল বিতরণ
ডুয়া নিউজ : রাজধানীতে অসহায় শীতার্ত পথ শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)। আজ সোমবার (০৬ জানুয়ারি) সকালে সংগঠনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানীর নেতৃত্বে ডুয়া’র নেতৃবৃন্দ মোহাম্মদপুর এলাকায় পথশিশুদের মাঝে কম্বলগুলো বিতরণ করেন।

পথ শিশুদের নিয়ে কাজ করা ছায়াতল বাংলাদেশ এই কম্বল বিতরণের আয়োজন করে। স্থানীয় ২৫০ জন পথশিশুর মাঝে কম্বলগুলো বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডুয়া’র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল,নীলুফার চৌধুরী মনি, বায়েজীদ বোস্তামী, মো. তহা ও আনিসুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে বক্তৃতাকালে শামসুজ্জামান দুদু অসহায় মানুষদের পাশে সম্ভাব্য সহায়তা নিয়ে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, সমাজের গরীব-অসহায়দের পাশে দাঁড়ানো সামর্থবানদের নৈতিক দায়িত্ব।
ছায়াতলের কর্মকান্ডের প্রশংসা করে তিনি বলেন, ছায়াতলের কর্মকান্ডের প্রতি আমাদের সহযোগিতা ভবিষ্যতে আরও বৃদ্ধি করা হবে।’
এ টি এম আবদুল বারী ড্যানী বলেন, ‘আজকের কম্বল বিতরণের মাধ্যমে আমরা ডুয়া’র পক্ষ থেকে অসহায়দের মাঝে শীতার্ত বস্ত্র বিতরণ শুরু করেছি। ভবিষ্যতে আরও অন্যান্য এলাকায় আমাদের কর্মসূচি সম্প্রসারণ করবো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)