ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ঢাবির হলের ক্যান্টিনে পঁচা মাংস রান্নার অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের ক্যান্টিনে পঁচা মাংস রান্নার অভিযোগ পাওয়া গেছে।
কনজিউমার ইয়ুথ বাংলাদেশের (সিওয়াইবি) ঢাবি শাখার পরিচালিত এক অভিযানে হলের ক্যান্টিনে পঁচা মাংস পাওয়া গেছে। এছাড়াও, সেখানে রান্নায় একই তেল বারবার ব্যবহার করতে দেখা গেছে। এক বেলার অতিরিক্ত খাবার অন্য বেলায় খাওয়ানোরও অভিযোগ উঠেছে ক্যান্টিন মালিকের বিরুদ্ধে।
জানা গেছে, ইতিপূর্বেও কয়েকবার ক্যান্টিনে পঁচা মাছ-মাংস রান্নার অভিযোগ এসেছে। ক্ষতিকর টেস্ট সল্ট, পামওয়েল ও অপরিষ্কার ব্যবস্থাপনার বিষয়টিও উঠে এসেছে সিওয়াইবির অভিযানে।
এ বিষয়ে সিওয়াইবি ঢাবি শাখার সভাপতি মো: সুলতান মাহমুদ বলেন, হাজী মুহম্মদ মুহসীন হলে ইতিপূর্বে বেশ কয়েকবার অনিয়ম পেয়েছি এবং সেটা হল প্রশাসনের মাধ্যমে ক্যান্টিন ম্যানেজারকে জানানো হয়েছে। কিন্তু যেহেতু এগুলোর সমাধান না হয়ে বরং পঁচা মাছ-মাংস রান্না করা হচ্ছে। সুতরাং হল প্রশাসনের অনুমতি সাপেক্ষে ভোক্তা অধিদপ্তরে মামলা করার বিষয়ে চিন্তা করা হচ্ছে।
হলের আবাসিক শিক্ষার্থী রায়হান কবির বলেন, হলের খাবার খেয়ে পেটের পীড়ায় ভুগছি। গত ২ দিন পূর্বে ক্যান্টিন থেকে মুরগী নিয়ে খেতে গিয়ে পঁচা গন্ধ পেয়ে আর খাওয়ার কোন ইচ্ছে হচ্ছে না। হল প্রশাসনের জরুরী পদক্ষেপ কামনা করছি।
হাজী মুহম্মদ মোহসীন হলের প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম বলেন, আমরা ক্যান্টিনের বিষয়ে এর আগেও অভিযোগ পেয়েছি। এ বিষয়ে হলের ক্যান্টিন কমিটির মিটিংয়ে বসার কথা রয়েছে। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের