ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে চান ট্রাম্প!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি দেশটির ওপর বিভিন্ন সময় আরোপিত নিষেধাজ্ঞা যথাসময়ে তুলে নেওয়া হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
আজ মঙ্গলবার (০৮ জুলাই) হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে নৈশভোজ শুরুর আগে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন ট্রাম্প। এ সময় সিরিয়া প্রসঙ্গ টেনে এনে তিনি ইরান বিষয়েও একই ধরনের ইতিবাচক পদক্ষেপ নেওয়ার প্রত্যাশার কথা জানান।
তবে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেহরান কোনো ধরনের আলোচনার প্রস্তাব পায়নি।
গত বছরের ডিসেম্বর মাসে দেশব্যাপী ব্যাপক আন্দোলনের পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকার পতন হয়।
আসাদ রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর সিরিয়ায় একটি নতুন সরকার ক্ষমতায় আসে। এরপরই যুক্তরাষ্ট্র দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ‘অত্যন্ত পীড়াদায়ক’ বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প বলেন, “ইরানকে পুনর্গঠনের একটি সুযোগ দেওয়ার জন্য আমি সঠিক সময়ে নিষেধাজ্ঞা তুলে নিতে পারবো।”
তিনি আরও বলেন, “অতীতের মতো আমেরিকার মৃত্যু হোক, ইসরায়েলের মৃত্যু হোক এসব স্লোগান না দিয়ে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ইরানকে পুনর্গঠন করতে দেখলে আমার ভালো লাগবে।”
একই সঙ্গে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর পাইলটদের প্রশংসা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান আর ‘মধ্যপ্রাচ্যের দাঙ্গাবাজ’ হিসেবে থাকতে পারবে না। ইরান দারুণ সম্ভাবনাময় একটি দেশ। তাদের তেল শক্তি আছে এবং তাদের মহান, বুদ্ধিমান ও পরিশ্রমী মানুষ আছেন।”
সূত্র: বিবিসি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক