ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
নাহিদ ইসলাম
‘সব হ’ত্যার বিচার এই বাংলার মাটিতে হবে’
আধিপত্যবাদের বিরুদ্ধে আবরার আমাদের অনুপ্রেরণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, “ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে লিখতে গিয়ে ছাত্রলীগের নির্মম নির্যাতনে মারা যান বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ। তিনি আমাদের অনুপ্রেরণা। এই কুষ্টিয়ার মাটি থেকে আমরা আগামীতে আধিপত্যবাদ মুক্ত দেশ গড়ার শপথ নিতে চাই।”
আজ মঙ্গলবার (০৮ জুলাই) কুষ্টিয়ার শাপলা চত্বরে এনসিপি আয়োজিত ৮ম দিনের পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আগামীতে নতুন রাষ্ট্র গঠনে কুষ্টিয়াবাসীর সহযোগিতা চাই। আগামীতে কোনো রাজনৈতিক দল যাতে আধিপত্যবাদ কায়েম করতে না পারে সে জন্য আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে।”
এর আগে কুষ্টিয়ার কুমারখালি উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, “বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ দেশের পক্ষে ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিল। পানির ন্যায্য হিসাবের পক্ষে কথা বলেছিল। এতে ভারতের স্বার্থে আঘাত হানে। এ কারণে ছাত্রলীগের কর্মীরা তাকে নির্যাতন চালিয়ে হত্যা করে। সব হত্যার বিচার হবে এদেশের মাটিতে।”
এ সময় আবরারের বাবা-মা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে