ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
নির্বাচনের তারিখ নিয়ে ধোঁয়াশা, জানেন না সিইসি নিজেও
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনের তারিখ নিয়ে আর কথা বলবো না। তিনি বলেন, সকালে একবার বলেছি, নির্বাচনের তারিখ আমি নিজেও এখনো জানি না। সময়মতো সব জানানো হবে। নির্বাচনের দুই মাস আগে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত ফল উৎসবে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, কোন দিন ভোট হবে, কোন দিন নমিনেশন হবে, ডিটেইল জানিয়ে দেবো। ভোটের তারিখের আগে সুতরাং এজন্য একটু ধৈর্য ধরেন। যথাসময়ে আপনারা জানতে পারবেন আর আমাদের প্রস্তুতির বিষয়ে আপনারা জানেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে এসেছে।
মঙ্গলবার (৮ জুলাই) এক অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের প্রশাসনের, বিশেষ করে পুলিশের ভাবমূর্তি অনেকটা ক্ষুণ্ন হয়েছে। এখনই সেই ভাবমূর্তি ফিরিয়ে আনার সময়। আমি আমার সহকর্মীদের করজোরে অনুরোধ জানাচ্ছি মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন। প্রমাণ করুন, আমরা পারি। সরকারি কর্মচারীরা পারদর্শী, আইনশৃঙ্খলা বাহিনীও আন্তরিক হলে অনেক কিছু করতে পারে।
তিনি আরও বলেন, আমরা ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালের মতো এবারও একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারি সেটাই প্রমাণ করতে চাই। আমাদের সেই সক্ষমতা আছে। যারা নির্বাচনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত থাকবেন, তাদের কাছে আমি এই বার্তা পৌঁছে দিতে চাই।
সিইসি জানান, কমিশন বর্তমানে নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছে এবং সাংবাদিকদেরও এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করা হবে। তিনি বলেন, পজিটিভ ক্যাপশন দিলে মানুষ পড়তে চায় না, কিন্তু নেগেটিভ হলে সবাই আগ্রহ দেখায়। তাই গণমাধ্যমকে পার্টনার করে আমরা সচেতনতা বৃদ্ধির কার্যক্রমে যুক্ত করতে চাই। আমাদের একটি পরিকল্পনা আছে, ইনশাআল্লাহ বাস্তবায়ন করবো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী