ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৪২৫, মৃ’ত্যু ৩ জনের
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে, আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৫ জন রোগী।
মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ৫১ জন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৩ হাজার ১৮৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকা থেকে আক্রান্ত হয়েছেন ১২০ জন।
চলতি জুলাই মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৯২ জন এবং মৃত্যুবরণ করেছেন ৯ জন।
সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৩৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি রয়েছেন ৩৮৬ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে রয়েছেন ৯৬৫ জন।
এছাড়া, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত হাসপাতালে ভর্তি ও মৃত্যুর পরিসংখ্যানও তুলে ধরেছে স্বাস্থ্য অধিদপ্তর: জানুয়ারিতে ভর্তি: ১,১৬১ জন, ফেব্রুয়ারিতে: ৩৭৪ জন, মার্চে: ৩৩৬ জন, এপ্রিলে: ৭০১ জন, মে মাসে: ১,৭৭৩ জন, এই পাঁচ মাসে ডেঙ্গুতে মোট ৫১ জনের মৃত্যু হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)