ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
১০-১২ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশের সম্ভাবনা
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ থেকে ১২ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হতে পারে। ফল প্রকাশের সম্ভাব্য এই তিনটি তারিখ চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি জানান, “১০, ১১ ও ১২ জুলাই—এই তিনটি দিন প্রস্তাবনায় রাখা হয়েছে। এখন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছি।”
সাধারণত পাবলিক পরীক্ষার ফল প্রকাশের জন্য পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে তারিখ নির্ধারণ করা হয়। সেই হিসেবে, ১২ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
প্রথা অনুযায়ী, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তিন দিনের সম্ভাব্য সময় নির্ধারণ করে প্রস্তাব পাঠায়। পরে শিক্ষা মন্ত্রণালয় তা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় ১৩ মে, এবং ব্যবহারিক পরীক্ষা চলে ১৫ থেকে ২২ মে পর্যন্ত। মোট ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন শিক্ষার্থী ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এই পরীক্ষায় অংশগ্রহণ করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?