ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
ভুল সংশোধনে শিক্ষকদের সুপারিশ চাইল শিক্ষা মন্ত্রণালয়
২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকগুলো আরও নির্ভুল, আধুনিক ও প্রাসঙ্গিক করার লক্ষ্যে সংশোধনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে সুস্পষ্ট সুপারিশ চাওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত ছক ও নির্দেশনা অনুযায়ী পাঠ্যপুস্তক পর্যালোচনা করে সুপারিশ পাঠাতে হবে। প্রস্তাব পাঠানোর শেষ সময় সোমবার, ৭ জুলাই। সুপারিশগুলো হার্ড কপি ও সফট কপিতে (নিকোশ ব্যান, ১২ ফন্ট) প্রস্তুত করে ই-মেইলের মাধ্যমে [email protected] ঠিকানায় পাঠাতে হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইসলাম শিক্ষা, হিন্দুধর্ম, কৃষিশিক্ষা, গার্হস্থ্যবিজ্ঞান এবং শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক পাঠ্যপুস্তকগুলো এই পর্যালোচনার আওতায় রয়েছে।
সুপারিশে সংশ্লিষ্ট অধ্যায়, পৃষ্ঠা ও লাইনের নির্দিষ্ট তথ্য উল্লেখ করে বর্তমানে থাকা বিষয়বস্তুর পাশে প্রস্তাবিত সংশোধন এবং তার যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে। জাতীয় শিক্ষাক্রম ২০১২-এর আলোকে বিষয়ভিত্তিক শিখনফল অনুসরণ করেই সুপারিশ প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া পাঠ্যবইয়ে যদি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা, দেশপ্রেম, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধবিরোধী কোনো উপাদান কিংবা জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, ক্ষুদ্র জাতিসত্তা বা পেশা-ভিত্তিক বৈষম্যমূলক শব্দ, বাক্য, তথ্য বা ছবি থাকে, সেগুলোও চিহ্নিত করে সংশোধনের সুপারিশ দিতে বলা হয়েছে।
সংশোধনের ক্ষেত্রে নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করে হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। বানান সংশোধনে বাংলা একাডেমি প্রণীত বানান অভিধান অনুসরণ করতে হবে। পাঠ্যবইয়ের মূল কাঠামো অপরিবর্তিত রেখে কেবল সুনির্দিষ্ট ভুল সংশোধনের প্রস্তাব পাঠাতে হবে। অতিরিক্ত মতামত বা পরামর্শ থাকলে আলাদা কাগজে নাম ও স্বাক্ষরসহ সফট কপিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ
- দেশের বাজারে কমেছে সোনার দাম