ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রহ্মপুত্রের বাঁধ ভারত-বাংলাদেশে নেতিবাচক প্রভাব ফেলবে না: চীন
ডুয়া ডেস্ক: সম্প্রতি ব্রহ্মপুত্র নদে চীনের বিশাল বাঁধ নির্মাণের খবর সামনে আসে। এতে ভারত ও বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্ট মহল। তবে চীন দাবি করেছে, তিব্বতে ব্রহ্মপুত্র (চীনে যা ইয়ারলুন সাংপো নামে পরিচিত) নদীর ওপর নির্মাণাধীন বিশাল বাঁধ প্রকল্পের ফলে ভারত এবং বাংলাদেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। চীনের তিব্বত থেকে প্রবাহিত সাংপো নদী ভারত ও বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশে যায়।
আজ রবিবার (০৫ জানুয়ারি) চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানান।
চীনের দাবি, এই প্রকল্পের ফলে ভারত ও বাংলাদেশে নদীর নিম্নাঞ্চলে কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না। চীনা দূতাবাসের মুখপাত্র আরও বলেন, চীন সব সময় ব্রহ্মপুত্রের ভাটির দেশগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখবে এবং নদীর তীরবর্তী মানুষের উপকারে বিপর্যয় প্রতিরোধ ও উদ্ধার কার্যক্রমে সহায়তা করবে।
এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল চীনের এই প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ভারত ব্রহ্মপুত্রের নিম্ন অববাহিকার দেশ হিসেবে এর পানি ব্যবহারের অধিকার রাখে এবং তারা দীর্ঘদিন ধরে কূটনৈতিকভাবে চীনকে তাদের উদ্বেগ জানিয়েছে।
ইউ জিং চীনের পক্ষ থেকে জানান, সাংপো নদীতে নির্মিত এই জলবিদ্যুৎ প্রকল্পটি মূলত ক্লিন এনার্জি উৎপাদন বাড়াতে এবং জলবায়ু পরিবর্তন ও চরম আবহাওয়ার প্রতিক্রিয়া হিসেবে করা হচ্ছে। চীন দাবি করেছে, প্রকল্পটির নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষায় ব্যাপক গবেষণা ও পরিকল্পনা করা হয়েছে, এবং এর মাধ্যমে আশপাশের দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো উদ্দেশ্য নেই।
তবে ভারতের পক্ষ থেকে এখনো এই প্রকল্পের বিষয়ে সন্দেহ ও উদ্বেগ রয়েছে, বিশেষ করে চীনের একতরফা উদ্যোগের কারণে ব্রহ্মপুত্রের পানিবণ্টন নিয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ