ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
আকাশসীমা খুলে দেওয়ার ঘোষণা ইরানের
ইসরাইলের সঙ্গে টানা ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে বৃহস্পতিবার (৩ জুলাই) আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে ইরান। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, তেহরানসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিমানবন্দরগুলো আবারও ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত।
সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, তেহরানের মেহরাবাদ ও ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমাঞ্চলে অবস্থিত বিমানবন্দরগুলোতে পুনরায় ফ্লাইট চালু করা হয়েছে।
তবে ইসফাহান ও তাবরিজ বিমানবন্দর এখনো ফ্লাইট চলাচলের জন্য বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ বলেছে, প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত হলেই এ দুটি বিমানবন্দর থেকেও ফ্লাইট চালু হবে। আপাতত সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে ১৩ জুন ইসরাইলি বিমান হামলার পর নিরাপত্তাজনিত কারণে ইরান তার পুরো আকাশসীমা বন্ধ করে দেয়। ওই হামলার জবাবে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। টানা হামলা-পাল্টা হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৪ জুন থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি।
যুদ্ধবিরতির পর ধীরে ধীরে পূর্ব ইরানে আকাশসীমা খোলা শুরু করে ইরান এবং এখন আন্তর্জাতিক রুটেও ফ্লাইট চলাচলের অনুমতি দিচ্ছে দেশটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন