ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
ইসরায়েলি গুপ্তচর সন্দেহে আফগানদের বিতাড়িত করছে ইরান
ইরান-ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধের পর ইরানে বসবাসরত আফগান শরণার্থীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে ইরান। জাতিসংঘ জানিয়েছে, সম্প্রতি আফগানিস্তানে ফেরত পাঠানো শরণার্থীদের মধ্যে প্রায় ৭০ শতাংশই জোরপূর্বক বিতাড়িত হয়েছেন, যাদের অনেকেই নারী ও শিশু।
ইরানে থাকা আফগান নাগরিকরা জানান, গণমাধ্যমের নেতিবাচক প্রচারণার কারণে তারা এখন রাস্তাঘাট ও বাজারে নানা অপমান-অপদস্থের শিকার হচ্ছেন। এমনকি অনেককেই ইসরায়েলের গুপ্তচর বলে সন্দেহ করা হচ্ছে।
জাতিসংঘের অভিবাসন সংস্থা জানায়, কেবল জুন মাসেই ইরান ত্যাগ করেছেন দুই লাখ ৫৬ হাজারের বেশি আফগান। চলতি বছর ইরান ও পাকিস্তান থেকে ১০ লাখের বেশি আফগানকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
আফগান নাগরিকদের অভিযোগ, ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সীমান্তে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের হয়রানি করছেন। অনেককে জোর করে ফেরত পাঠানো হচ্ছে এবং মোবাইল ফোন জব্দ করে নেওয়া হচ্ছে। ইউনিসেফ জানায়, দেশ ছাড়ার সময় পাঁচ হাজারের বেশি আফগান শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে।
তেহরানে অবস্থানরত এক আফগান বলেন, পরিস্থিতি এতটাই খারাপ যে, ছোট ছোট কারখানায়ও পুলিশ অভিযান চালিয়ে আফগানদের আটক করছে।
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী সিকান্দার মোমেনি এ প্রসঙ্গে বলেন, আফগানরা পরিশ্রমী হলেও দেশটি অতিরিক্ত চাপ সামাল দিতে পারছে না। গত কয়েক বছরে যারা ইরানে প্রবেশ করেছেন, তাদের মধ্যে অনেকেই বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছেন বলে মন্তব্য করেন তিনি।
সরকারি হিসেবে ইরানে প্রায় ৬০ লাখ আফগান বসবাস করছেন। এর মধ্যে প্রায় ২০ লাখের কোনো বৈধ কাগজপত্র নেই বলে জাতিসংঘ জানিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- দেশে সোনার দামে বড় পতন
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য মোর্শেদ হাসান খানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে