ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
হোয়াইট হাউসের বৈঠক থেকে বের করে দেওয়া হলো জাকারবার্গকে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসে এক গুরুত্বপূর্ণ বৈঠক চলাকালে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে ‘বের করে দেওয়ার’ অভিযোগ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে বৃহস্পতিবার (৩ জুলাই) নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে।
প্রতিবেদনে দাবি করা হয়, ভবিষ্যৎ এফ-৪৭ স্টিলথ ফাইটার জেট নিয়ে যখন প্রেসিডেন্ট ট্রাম্প ও সামরিক কর্মকর্তারা ওভাল অফিসে আলোচনা করছিলেন তখন জাকারবার্গ হঠাৎ সেখানে উপস্থিত হন। তবে নিরাপত্তা ছাড়পত্র না থাকায় তাকে বাইরে অপেক্ষা করতে বলা হয় এবং পরবর্তীতে তিনি সভাস্থল ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছে এনবিসি নিউজের একটি দীর্ঘ প্রতিবেদন যেখানে নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাতে এই তথ্য উঠে আসে।
তবে হোয়াইট হাউস এই অভিযোগ অস্বীকার করেছে। এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিউইয়র্ক পোস্টকে জানান, “প্রেসিডেন্টের আমন্ত্রণে জাকারবার্গ কেবল ‘হ্যালো’ বলতেই অফিসে প্রবেশ করেছিলেন। বৈঠক শেষে নতুন আলোচনা শুরু হওয়ায় তিনি স্বেচ্ছায় চলে যান।”
এদিকে পুরো ঘটনার বিষয়ে মেটার পক্ষ থেকে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ