ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
প্রধানমন্ত্রীত্ব হারিয়ে যে দায়িত্ব পাচ্ছেন তিনি
থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা। এর মাধ্যমে তিনি আবারও মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার সুযোগ পেলেন। তবে তার বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ এখনো থাইল্যান্ডের সাংবিধানিক আদালতের পর্যালোচনায় রয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) ব্যাংককে ১৩ সদস্যের নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার থাইল্যান্ডের রাজা নতুন মন্ত্রিসভার অনুমোদন দেন এবং একইদিন পেতাংতার্নকে প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করা হয়। নতুন মন্ত্রিসভায় তিনি সংস্কৃতি বিষয়কমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সরকারি ভবনে মন্ত্রিসভার অন্য সদস্যদের সঙ্গে শপথ অনুষ্ঠানে হাজির হন পেতাংতার্ন সিনাওয়াত্রা। এর কয়েক ঘণ্টা আগেই তার কাছ থেকে প্রধানমন্ত্রী পদে কর্তৃত্ব প্রত্যাহার করা হয়। এই সময়ের মধ্যেই মন্ত্রিসভায় বড় রদবদল হয়।
সম্প্রতি থাইল্যান্ডের ক্ষমতাসীন জোট থেকে রক্ষণশীল ভুমজাথাই পার্টি সরে যাওয়ায় সরকার রাজনৈতিকভাবে চাপে পড়েছে। এখন ছোট ছোট দলগুলোর সমর্থন টানতেই মরিয়া হয়ে উঠেছে তারা, যাতে সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখা যায়।
নতুন করে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতা দেশটির ভবিষ্যৎ বাজেট এবং গুরুত্বপূর্ণ আইন পাসে সরকারের সক্ষমতা নিয়ে সংশয় তৈরি করেছে। উল্লেখ্য, পেতাংতার্নের বাবা ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা সেনাবাহিনীর অভ্যুত্থানে ক্ষমতা হারিয়েছিলেন।
গত মাসে কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে পেতাংতার্ন সিনাওয়াত্রার ফোনালাপের পর থাইল্যান্ডে নতুন করে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। ওই আলোচনায় তারা দুই দেশের বিতর্কিত সীমান্ত ইস্যু নিয়ে কথা বলেন। ফোনালাপটি ফাঁস হওয়ার পর পেতাংতার্নের বিরুদ্ধে তীব্র জনরোষ সৃষ্টি হয় এবং তার জনপ্রিয়তায় বড় ধস নামে।
এই ঘটনায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিতে পেতাংতার্নকে ১ জুলাই থেকে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিন শেষে একটি বিশেষ মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করতে পারেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংগ্রেয়াংকিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক