ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
নিষেধাজ্ঞা প্রত্যাহারে বিতর্কের ঝড় ভারতে
পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর পাকিস্তানি কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও চ্যানেল ভারতে পুনরায় প্রবেশযোগ্য হয়ে উঠেছে। এর ফলে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
ভারতীয় ব্যবহারকারীরা এখন পাকিস্তানি সেলিব্রিটিদের—মাওরা হোকেন, ইয়ুমনা জাইদি, আহাদ রাজা মীর ও ড্যানিশ তাইমুর—এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো দেখতে পাচ্ছেন। তবে ফাওয়াদ খান, মাহিরা খান ও হানিয়া আমির-এর অ্যাকাউন্ট এখনও ভারতে সীমাবদ্ধ রয়েছে বলে অনেকে জানিয়েছেন।
এছাড়া পাকিস্তানের জনপ্রিয় বিনোদনমূলক টিভি চ্যানেল—হাম টিভি, এআরওয়াই ডিজিটাল ও হার পাল জিও-ও এখন ভারতীয় দর্শকদের জন্য আবারও উন্মুক্ত। একইসঙ্গে শহীদ আফ্রিদি, শোয়েব আখতার ও রশিদ লতিফের ইউটিউব চ্যানেলগুলোও ভারতে অ্যাক্সেসযোগ্য হয়ে গেছে।
এর আগে ৮ মে তথ্যপ্রযুক্তি বিধিমালা ২০২১-এর আওতায় ভারতের কেন্দ্রীয় সরকার জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার স্বার্থে পাকিস্তানভিত্তিক বিভিন্ন ডিজিটাল কনটেন্ট—যেমন ওয়েব সিরিজ, সংগীত, চলচ্চিত্র ও পডকাস্ট—অ্যাক্সেসে নিষেধাজ্ঞা জারি করেছিল। সে সময় প্রায় ১৬টি ইউটিউব চ্যানেল ব্লক করা হয়। এর মধ্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, শহীদ আফ্রিদি ও শোয়েব মালিকের মতো ব্যক্তিত্বদের চ্যানেলও ছিল।
কিন্তু সাম্প্রতিক এই নিষেধাজ্ঞা প্রত্যাহারকে কেন্দ্র করে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি প্রতিবাদপত্র দিয়েছে। তারা বলেছে, “এটি শুধু ডিজিটাল উপস্থিতির বিষয় নয় বরং শহীদদের আত্মত্যাগের প্রতি চরম অবমাননা। পেহেলগামের ঘটনায় যারা আপনজন হারিয়েছেন তাদের আবেগের ওপর সরাসরি আঘাত।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক