ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জাতিসংঘের সঙ্গে পারমাণবিক সম্পর্ক বাদ: ইরানের নতুন পথ চলা
জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এ ঘোষণা দিয়েছেন, যার ফলে ইরান আর আইএইএ’র নিয়ম-শর্ত মেনে চলার বাধ্যবাধকতায় থাকবে না। অর্থাৎ, এখন থেকে ইরান তাদের নিজস্ব সক্ষমতা কাজে লাগিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে।
বুধবার (২ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির মাধ্যমে এই তথ্য জানানো হয় কাতারভিত্তিক আলজাজিরা সংবাদমাধ্যমে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘের পারমাণবিক বিষয়ক পর্যবেক্ষক সংস্থা আইএইএ-এর সঙ্গে সরকারের সম্পর্ক স্থগিত করার জন্য একটি আইন অনুমোদন করেছেন। এর আগে, গত সপ্তাহে পার্লামেন্ট আইএইএ’র সঙ্গে সহযোগিতা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা এবং সংঘাতের প্রেক্ষিতে তেহরান এই পদক্ষেপ নিয়েছে। এছাড়া, ইরান অভিযোগ করেছে, আইএইএ তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পরে নিন্দা বা প্রতিবাদ জানানি।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ইরানের এই সিদ্ধান্ত গ্রহণ অগ্রহণযোগ্য, কারণ ইরানের সামনে ছিল শান্তি ও উন্নতির পথ বেছে নেওয়ার সুযোগ। তিনি আরও বলেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি বা রাখার অধিকার পায় না।
আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, যদিও যুদ্ধবিরতি কার্যকর থাকলেও, আইএইএ’র সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় ইরানের পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। ইরানকে ভবিষ্যতে আক্রমণ থেকে রক্ষা করার জন্য তাদের অস্ত্র তৈরির কাজ শুরু করা প্রয়োজন।
তারা আশঙ্কা প্রকাশ করছেন, আইএইএ’র পর্যবেক্ষণ ছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচির স্বচ্ছতা বজায় রাখা কঠিন হবে। দীর্ঘদিন ধরেই আইএইএ তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম নজরদারি করে আসছিল। পশ্চিমা দেশগুলো আশঙ্কা করছে, ইরান বেসামরিক উদ্দেশ্যের আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোতে পারে। তবে তেহরান বারবার বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যের জন্য
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত