ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদারে চিঠি পাঠাল ইরান
সৌদি আরবের সঙ্গে সবক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চায় ইরান। এই লক্ষ্যে বুধবার (২ জুলাই) সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের কাছে একটি চিঠি পাঠান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি। চিঠিতে তিনি রিয়াদের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রিয়াদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলীরেজা এনায়েতি এই চিঠি হস্তান্তর করেন সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ বিন আব্দুলকারিম আল-খেরেজির কাছে।
উল্লেখ্য, ২০১৬ সালে সৌদি আরবে শিয়া ধর্মীয় নেতা শেখ নিমর আল-নিমরের শিরশ্ছেদের ঘটনায় তেহরানে সৌদি দূতাবাস ও মাশহাদে কনস্যুলেটে হামলার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এই টানাপোড়েন চলে দীর্ঘ সাত বছর।
২০২৩ সালে চীনের মধ্যস্থতায় দুই দেশ আবারও এক টেবিলে বসে। ওই বছরের ১০ মার্চ তারা আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দেয় এবং সেপ্টেম্বরে একে অপরের দেশে রাষ্ট্রদূত নিয়োগ করে।
ইরান এখন সৌদি আরবের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতা আরও গভীর করতে চায়, যা মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে সহায়ক হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক