ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
স্বর্ণের নতুন দাম নির্ধারণ করল বাজুস
নতুন অর্থবছরের প্রথম দিনেই সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার (১ জুলাই) জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৮৯০ টাকা বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক অবস্থা বিবেচনায় এ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আগামীকাল (২ জুলাই) থেকে কার্যকর হবে।
২০২৫-২৬ অর্থ বছরের প্রথম দিনে ২২ ক্যারেটের এক ভরি সোনা এক লাখ ৭০ হাজার ২৩৬ টাকায় বেচাকেনা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের দাম এক লাখ ৭২ হাজার ১২৬ টাকা।
এছাড়াও নতুন দামে ২১ ক্যারেট সোনার প্রতি ভরি মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ২৯৯ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৪০ হাজার ৮৩১ টাকা এবং সনাতন পদ্ধতিতে তৈরি সোনার ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ৪৮৮ টাকা।
তবে সোনার দামে পরিবর্তন এলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি মূল্য ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে প্রতি ভরি ১ হাজার ৭২৬ টাকায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ