ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
২০৩০ সালের মধ্যে মৃত্যু ঝুঁকিতে ১ কোটি শিশু : গবেষণা
যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা সংস্থা ইউএসএআইডির তহবিল কাটছাঁটের কারণে আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে ১ কোটি ৪০ লাখ মানুষ মৃত্যুর ঝুঁকিতে পড়বে বলে সতর্ক করেছে একটি নতুন গবেষণা। এই বিপুল সংখ্যক সম্ভাব্য মৃত্যুর এক-তৃতীয়াংশই শিশু—অর্থাৎ প্রায় ৪৫ লাখ।
মঙ্গলবার ‘দ্য ল্যানসেট’ সাময়িকীতে প্রকাশিত গবেষণায় বলা হয়, যুক্তরাষ্ট্রের এই তহবিল হ্রাস এমন সময় ঘটল যখন বিশ্বের নেতারা স্পেনের সেভিয়ায় এক দশকের মধ্যে সবচেয়ে বড় ত্রাণ সম্মেলনে মিলিত হচ্ছেন।
বিশ্লেষণে উঠে আসে, ২০০১ থেকে ২০২১ সালের মধ্যে ইউএসএআইডি’র সহায়তায় উন্নয়নশীল দেশগুলোতে ৯ কোটির বেশি মানুষের জীবন রক্ষা পেয়েছিল। কিন্তু চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র সরকার ইউএসএআইডি’র তহবিল ৮৩ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয়। গবেষকরা বলছেন, এর ফলে প্রতি বছর ৭ লাখ শিশুর মৃত্যু হতে পারে।
বার্সেলোনাভিত্তিক গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের গবেষক দাভিদে রাসেলা বলেন, “এই তহবিল কর্তন উন্নয়নশীল দেশের জন্য এমন এক ধাক্কা যা বৈশ্বিক মহামারি বা যুদ্ধের মতো ক্ষতির কারণ হতে পারে।”
গবেষণায় দেখা গেছে, ইউএসএআইডি সহায়তাপ্রাপ্ত দেশগুলোর সামগ্রিক মৃত্যুহার ১৫ শতাংশ এবং পাঁচ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ৩২ শতাংশ কমে গেছে। এই সহায়তা বিশেষভাবে এইচআইভি, ম্যালেরিয়া ও ট্রপিক্যাল রোগের বিরুদ্ধে লড়াইয়ে কার্যকর ছিল।
তবে শুধু যুক্তরাষ্ট্রই নয়—জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ একাধিক দাতা দেশও বৈদেশিক সহায়তা বাজেটে ছাঁটাই করেছে। ফলে গবেষকরা আশঙ্কা করছেন, আগামী বছরগুলোতে আরও অনেক মৃত্যু অনিবার্য হয়ে উঠতে পারে।
গবেষণার সহলেখক ক্যাটেরিনা মন্টি বলেন, "যদি বৈশ্বিক সহায়তার প্রতিশ্রুতি বাড়ানো না হয় তাহলে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে।"
উল্লেখ্য, ইউএসএআইডি যুক্তরাষ্ট্রের মোট ফেডারেল ব্যয়ের মাত্র ০.৩ শতাংশ—প্রতি নাগরিকের দৈনিক গড় অবদান মাত্র ১৭ সেন্ট বা বার্ষিক ৬৪ ডলার। এই সামান্য অর্থে কোটি প্রাণ বাঁচানো সম্ভব এমনটি জানলে অধিকাংশ নাগরিকই হয়তো এই তহবিল বজায় রাখার পক্ষে থাকতেন।
গবেষক রাসেলা স্পষ্ট করে বলেন, “এটি তহবিল কমানোর সময় নয়—এই মুহূর্তে বরং তহবিল বাড়ানো সবচেয়ে জরুরি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক