ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইরানি হামলায় ইসরায়েলের ক্ষতির পরিমাণ যত
ইসরায়েলের সামরিক আগ্রাসনের জবাবে ইরান পাল্টা হামলায় দেশটির অবকাঠামো ও যানবাহনে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। ইরানের সরকারি সংবাদমাধ্যম ডেফা প্রেস জানিয়েছে, এসব হামলায় ইসরায়েলের অন্তত ৩১,০০০ ভবন ও ৪,০০০-এর বেশি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (৩০ জুন) মেহের বার্তা সংস্থা এই তথ্য প্রকাশ করে।
ডেফা প্রেসের প্রতিবেদনে বলা হয়, এই পরিসংখ্যান প্রমাণ করে যে ইরানের প্রতিশোধমূলক হামলা ইসরায়েলকে গভীর ও অপূরণীয় ক্ষতির মুখে ফেলেছে।
উল্লেখ্য, ইসরায়েল গত ১৩ জুন থেকে ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা শুরু করে। টানা ১২ দিন ধরে তারা তেহরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা ও আবাসিক এলাকাগুলোতে বিমান ও ড্রোন হামলা চালায়। পরে ২২ জুন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র নাতাঞ্জ, ফোরদো ও ইস্ফাহানে বোমাবর্ষণ করে।
এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স ট্রু প্রমিজ থ্রি নামে একটি সামরিক অভিযান শুরু করে। এতে ইরান মোট ২২ দফা হামলা চালায় এবং প্রায় ৪৫০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় নিক্ষেপ করে। এসব হামলায় ইসরায়েলের অনেক শহরেই ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ২৪ জুন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়, যার মাধ্যমে ১২ দিন ধরে চলা এই ভয়াবহ সংঘাতের অবসান ঘটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ