ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সিরিয়ার সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
সিরিয়ার ওপর দীর্ঘদিন ধরে আরোপিত প্রায় সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৩০ জুন) এক নির্বাহী আদেশে স্বাক্ষরের মধ্য দিয়ে তিনি এই সিদ্ধান্ত কার্যকর করেন। ট্রাম্পের এই পদক্ষেপ সিরিয়ার নতুন অন্তর্বর্তী নেতা আহমেদ আল-শারা’র সঙ্গে পূর্বে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) এ তথ্য জানায় প্রভাবশালী সংবাদমাধ্যম আরব নিউজ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, সিরিয়ার স্থিতিশীলতা ও শান্তির দিকে এগিয়ে যাওয়ার প্রক্রিয়াকে সমর্থন দিতেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রেজারি বিভাগের সন্ত্রাস ও আর্থিক গোয়েন্দা বিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি ব্র্যাড স্মিথ জানান, “এই নির্বাহী আদেশের ফলে সিরিয়ার আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্নতা শেষ হবে। এর মাধ্যমে বৈশ্বিক বাণিজ্যে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে এবং প্রতিবেশী দেশ ও যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগ আকৃষ্ট হবে।”
তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই উদ্যোগে সিরিয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তার সহযোগী ও পরিবারের সদস্যদের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলা হয়নি। মানবাধিকার লঙ্ঘন, মাদক পাচার এবং রাসায়নিক অস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের ওপর ‘সিজার অ্যাক্ট’ অনুযায়ী আরোপিত নিষেধাজ্ঞা এখনও বলবৎ রয়েছে। এসব নিষেধাজ্ঞা কেবল মার্কিন কংগ্রেসের আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাতিল করা সম্ভব।
হোয়াইট হাউস সূত্র জানায়, প্রেসিডেন্টের স্বাক্ষরের পরপরই নির্বাহী আদেশের পূর্ণ পাঠ প্রকাশ করা হলেও গণমাধ্যমকে ওই সময় অনুষ্ঠানে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
এর আগে গত মে মাসে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো সিরিয়ার ওপর আরোপিত ব্যাপক নিষেধাজ্ঞার কিছু অংশ থেকে অব্যাহতি দেয়। দীর্ঘ ১৩ বছর ধরে চলমান গৃহযুদ্ধে বিপর্যস্ত দেশটির ওপর অর্ধশতাব্দী ধরে কার্যকর নিষেধাজ্ঞা ধাপে ধাপে তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।
সোমবারের নতুন আদেশের ফলে শুধু অর্থনৈতিক নিষেধাজ্ঞাই নয়, বরং সিরিয়ার বিরুদ্ধে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ঘোষিত ‘জাতীয় জরুরি অবস্থা’-ও প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে সিরিয়া সংশ্লিষ্ট আরও পাঁচটি নির্বাহী আদেশ বাতিল করা হয়।
তবে ক্যাপ্টাগন নামের অ্যামফেটামিন-জাতীয় মাদক উৎপাদন ও বাণিজ্য এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পূর্বে আরোপিত নিষেধাজ্ঞাগুলো বহাল রাখা হয়েছে।
গত মে মাসে সৌদি আরবে এক বৈঠকে সিরিয়ার অন্তর্বর্তী নেতা আহমেদ আল-শারা’র সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দুই দেশের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, “এই সিদ্ধান্ত ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আরেকটি প্রমাণ।”
ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নও সিরিয়ার ওপর আরোপিত বেশিরভাগ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তবে যুক্তরাষ্ট্র এখনো সিরিয়াকে ‘সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষক রাষ্ট্র’ হিসেবে এবং আল-শারা’র নেতৃত্বাধীন গোষ্ঠীকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করে রেখেছে। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, এই তালিকাভুক্তির বিষয়টিও পুনর্বিবেচনার আওতায় আনা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক