ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ট্রাম্পের ইউটার্ন! ইরানের ওপর আর থাকছে না কোনো নিষেধাজ্ঞা?
১২ দিন ধরে চলা তীব্র সংঘাতের পর আপাতত যুদ্ধবিরতিতে রয়েছে ইরান ও ইসরায়েল। এই সংঘাতের সূচনা হয়েছিল ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর যখন ইসরায়েল ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ওপর। জবাবে পাল্টা আঘাত হানে ইরান আর পরে যুক্তরাষ্ট্রও ইসরায়েলের পক্ষে সরাসরি হামলায় অংশ নেয়।
এ পরিস্থিতিতে এবার আলোচনার পথে ফেরার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে শান্তিপূর্ণ আচরণ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার শর্তে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। রোববার (২৯ জুন) ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “যদি তারা শান্তিপূর্ণ হয়, যুক্ত হয় এবং আর কোনো ক্ষতি না করে তাহলে আমরা নিষেধাজ্ঞা তুলে নিতে পারি।”
ট্রাম্প আরও বলেন, “লক্ষ্য অর্জনে কঠোরতার চেয়ে সদয় ও শান্তিপূর্ণ আচরণ বেশি কার্যকর। নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের জন্য বড় পরিবর্তন বয়ে আনতে পারে।”
এছাড়া ইরান যুদ্ধের আগে তাদের ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল— এমন দাবি নাকচ করে দিয়ে ট্রাম্প বলেন, “এটি ভারী ও বিপজ্জনক পদার্থ, অল্প সময়ে সরানো সম্ভব নয়। তাছাড়া আমরা তাদের খুব একটা আগাম সতর্ক করিনি।”
ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরান বর্তমানে ‘ক্লান্ত’ এবং আপাতত তাদের পক্ষে পরমাণু কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয়।
এছাড়াও ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে করা ‘আব্রাহাম চুক্তি’-তে আরও কিছু দেশ যোগ দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে কোন দেশগুলো এই উদ্যোগে আগ্রহ দেখিয়েছে তা উল্লেখ করেননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক