ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
সারাদেশে নতুন করে করোনায় আক্রান্ত ১৩ জন
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ সময়ে মোট ৩০৮টি নমুনা পরীক্ষা করে এই তথ্য পাওয়া গেছে। তবে এ সময়ের মধ্যে কেউ করোনায় মারা যাননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (২৯ জুন) পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা পরিস্থিতি বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ৫৪৮ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। আর মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৯৩ জনে।
মোট মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ৫২১ জন। এর মধ্যে চলতি বছরে মৃত্যু হয়েছে ২২ জনের, যাদের মধ্যে ১০ জন পুরুষ এবং ১২ জন নারী। এখন পর্যন্ত পুরুষ মৃত্যুর সংখ্যা ১৮ হাজার ৮৩০ জন, আর নারী ১০ হাজার ৬৯১ জন। হিসাব অনুযায়ী, পুরুষদের মৃত্যুহার ৬৩ দশমিক ৭৯ শতাংশ এবং নারীদের ৩৬ দশমিক ২১ শতাংশ।
সংক্রমণের হার বিবেচনায় দেখা গেছে, দেশে মহামারির শুরু থেকে এ পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় এই হার ছিল ৪ দশমিক ২২ শতাংশ।
এর আগের দিন শনিবার ১৮১টি নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছিল, এবং ওই দিন ২ জনের মৃত্যু হয়েছিল।
উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যু ঘটে। এরপর ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন করে করোনা আক্রান্ত হয়ে মারা যান, যা ছিল একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)