ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ঢাবির শিক্ষার্থী নি’খোঁজ, লা’শ উদ্ধার হলো বগুড়ায়
বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকা থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ১০টার দিকে শাজাহানপুর উপজেলার বি-ব্লক বোট ক্লাবের লেকে মরদেহটি ভেসে থাকতে দেখা যায়, পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
সৌমিক বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুর গ্রামের তৌফিকুর রহমানের ছেলে। পরিবার-সহ শহরের জলেশ্বরীতলা এলাকায় বসবাস করতেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক শেষ করে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সৌমিক হাঁটতে বের হয়ে আর ফিরে আসেননি। মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরদিন শুক্রবার সকালে সৌমিকের বাবা বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর আত্মীয়স্বজন ও এলাকাবাসী মিলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালায়।
ওসি আরও জানান, উদ্ধার করা মরদেহটি ঢাবির সাবেক শিক্ষার্থী সৌমিকের এটি তার পরিবার নিশ্চিত করেছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে