ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
নিজেদের শর্তে খেলতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ এখন এমন এক অবস্থানে রয়েছে, যেখানে দেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশ অন্য খেলোয়াড়দের খেলার জন্য দাবার বোর্ড হতে চায় না; বরং নিজেদের শর্তে খেলতে চায়।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীতে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের ‘নতুন করে লেখা এক বিশ্ব’ শীর্ষক এক সেশনে এসব কথা বলেন তিনি।
শামা ওবায়েদ বলেন, মাথা উঁচু রেখেই বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আলোচনা, সহযোগিতা ও অংশীদারত্বে প্রস্তুত। তবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণের স্বার্থ—এটি মনে রাখতে হবে।
উপসাগরীয় যুদ্ধের মতো পরিস্থিতিতে অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য, সে সময় দুটি বড় চ্যালেঞ্জ সামনে আসে। এর একটি ছিল অপ্রত্যাশিত জ্বালানি সংকট। অন্যটি উপসাগরীয় দেশগুলোতে বসবাস ও কাজ করা বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।
জ্বালানি সংকট মোকাবিলায় বৈচিত্র্যকরণ, নতুন উৎস ও নতুন ক্ষেত্রের দিকে নজর দেওয়ার কথা জানান শামা ওবায়েদ। তিনি বলেন, দেশে নিজস্ব গ্যাস ও এলএনজির উৎস রয়েছে, যেগুলো এর আগে বা বিগত সরকারের আমলে কখনও অনুসন্ধান করা হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ইতোমধ্যেই এসব উৎসের অনুসন্ধান শুরু করেছে।
তিনি আরও বলেন, সৌরবিদ্যুতের দিকেও নজর দেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রতিটি নাগরিককে জ্বালানির ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা চলছে।
রোহিঙ্গা শরণার্থীদের প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ১০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ তাদের আশ্রয় দিয়ে আসছে। এরই মধ্যে বিষয়টি দেশের অর্থনীতির ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ সবসময় এ বিষয়ে অত্যন্ত সহযোগিতাপূর্ণ ও সংবেদনশীল অবস্থান নিয়েছে।
রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে তিনি বলেন, তাদের সম্মানজনক, নিরাপদ ও সুশৃঙ্খল প্রত্যাবাসন নিশ্চিত করতে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়ার জন্য অংশীদার, বন্ধু, উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট সবার সঙ্গে বাংলাদেশ আলোচনা করছে।
‘নতুন করে গড়ে ওঠা এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ স্লোগানে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্মেলনটির আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ